Credit Bondhu Fixed Deposit (FD) Calculator
| বছর (Year) | আসল জমা (Invested) |
অর্জিত মোট সুদ (Total Interest Earned) |
বছরের শেষে মোট মূল্য (End of Year Value) |
|---|
সহজে বুঝুন আপনার এফডি থেকে কত লাভ হবে:
ঝুঁকি ছাড়া টাকা জমানোর কথা আসলেই আমাদের মাথায় প্রথমে আসে ফিক্সড ডিপোজিট বা এফডি (FD)। শেয়ার বাজার বা ব্যবসার মতো এখানে কোনো লসের ভয় থাকে না। নিয়মটা সোজা—আপনি একটা নির্দিষ্ট টাকা কিছু বছরের জন্য ব্যাংকে জমা রাখছেন, আর মেয়াদ শেষ হলে আসল টাকার সাথে ভালো অঙ্কের সুদ একবারে ফেরত পাচ্ছেন।
তবে এফডি করার আগে সবার মনেই একটা প্রশ্ন থাকে—"আমি যে টাকাটা রাখছি, ৫ বা ১০ বছর পর ব্যাংক আমাকে ঠিক কত টাকা দেবে?" ব্যাংকের সুদের হিসাব সাধারণ মোবাইল ক্যালকুলেটরে করা যায় না, কারণ এখানে চক্রবৃদ্ধি বা সুদের ওপর সুদ হিসাব করা হয়। আপনার এই খাটনি কমাতে ক্রেডিট বন্ধু (Credit Bondhu) নিয়ে এসেছে এই সহজ Fixed Deposit (FD) Calculator। এর মাধ্যমে আপনি এক সেকেন্ডেই জেনে যাবেন মেয়াদ শেষে আপনার হাতে কত টাকা আসবে।
এই ক্যালকুলেটরটি কীভাবে ব্যবহার করবেন?
* ক্লিিকের সাথে সাথেই আপনার আসল টাকা, মোট সুদ এবং ম্যাচিউরিটি ভ্যালু স্ক্রিনে ভেসে উঠবে। নিচে থাকা চার্ট ও টেবিল থেকে প্রতি বছরের বৃদ্ধির তালিকাও পেয়ে যাবেন।
ফিক্সড ডিপোজিট বা এফডি আসলে কীভাবে কাজ করে?
অনেকে ভাবেন এফডি-র সুদ বোধহয় সোজা সুদের মতো হিসাব হয়, কিন্তু ব্যাংকের নিয়মটা আলাদা. এখানে কাজ করে চক্রবৃদ্ধি সুদ বা Compound Interest। এর মানে হলো, প্রথম তিন মাসে আপনার আসলের ওপর যে সুদটা তৈরি হলো, পরের তিন মাসে সেই সুদটাও আসলের সাথে যোগ হয়ে যায়। এরপর সেই বাড়তি টাকার ওপর আবার নতুন করে সুদ হিসাব করা হয়।
একে বলে "সুদের ওপর সুদ পাওয়া"। এই নিয়মের কারণেই টাকা যত বেশি দিন ব্যাংকে থাকবে, লাভের পরিমাণ তত দ্রুত বাড়তে থাকবে। এছাড়া প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেনদের জন্য ব্যাংকগুলো সবসময় সাধারণ মানুষের চেয়ে ০.৫০% থেকে ০.৭৫% পর্যন্ত বেশি সুদ দিয়ে থাকে।
সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর (FAQ)
১. এফডি-র সুদের ওপর কি ব্যাংক ট্যাক্স বা TDS কাটে?
একটি অর্থবর্ষে আপনার এফডি থেকে পাওয়া মোট সুদের পরিমাণ (আসল টাকা নয়) যদি সাধারণ নাগরিকদের জন্য ৫০,০০০ টাকা এবং সিনিয়র সিটিজেনদের জন্য ১০০,০০০ টাকা পার হয়, তবেই ব্যাংক সুদের ওপর ১০% TDS কাটে (প্যান কার্ড লিঙ্ক না থাকলে ২০%)। তবে আপনার বাৎসরিক আয় যদি ট্যাক্স সীমার নিচে হয়, তাহলে বছরের শুরুতে ব্যাংকে ১৫G বা ১৫H ফর্ম জমা দিয়ে এই TDS কাটা সম্পূর্ণ বন্ধ করতে পারেন।
২. মেয়াদের আগেই কি এফডি ভেঙে টাকা তোলা যায়?
হ্যাঁ, তোলা যায়। একে বলে প্রিমেচিউর উইথড্রয়াল। তবে মেয়াদের আগে টাকা তুলে নিলে ব্যাংক সাধারণত আসল সুদের হার থেকে ০.৫% বা ১% কেটে নেয়, অর্থাৎ আপনি সুদ একটু কম পাবেন। তাই খুব বড় বিপদ না হলে এফডি মাঝপথে না ভাঙাই ভালো।
৩. এই ক্যালকুলেটরের হিসাব কতটা সঠিক?
আমাদের এই ক্যালকুলেটরটি ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এবং দেশের বাকি সব ব্যাংকের অফিশিয়াল নিয়ম মেনেই তৈরি করা হয়েছে। তাই এর হিসাব ১০০% নিখুঁত এবং মিলবে। আপনি ফ্রিতে যতবার খুশি এটি ব্যবহার করতে পারেন।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ