আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান (NBFC) থেকে পার্সোনাল লোন, বিজনেস লোন, হোম লোন নিতে যান কিংবা একটি ভালো ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেন—তবে ব্যাংক অফিসার সবার আগে আপনার যে জিনিসটি চেক করেন, তা হলো আপনার Credit Score (ক্রেডিট স্কোর)।
অনেকেই লোন বা ক্রেডিট কার্ডের আবেদন করার পর রিজেক্ট হয়ে যান এবং বুঝতে পারেন না কেন এমন হলো। এর প্রধান কারণ হতে পারে একটি খারাপ ক্রেডিট স্কোর। আজকের এই আর্টিকেলে আমরা খুব সহজ ভাষায় জানবো ক্রেডিট স্কোর কি, এর অফিশিয়াল রেঞ্জ কত প্রকার এবং কীভাবে এটি আপনার লোন পেতে সাহায্য করে।
০১. ক্রেডিট স্কোর (Credit Score) কি? What is a Credit Score?
সহজ কথায় বলতে গেলে, ক্রেডিট স্কোর হলো আপনার আর্থিক সততা বা ঋণ পরিশোধের ক্ষমতার একটি ডিজিটাল রিপোর্ট কার্ড। আপনি অতীতে কোনো ব্যাংক থেকে লোন বা ক্রেডিট কার্ড নিয়েছিলেন কিনা, এবং সেই লোনের ইএমআই (EMI) বা ক্রেডিট কার্ডের বিল সময়ে মিটিয়েছেন কিনা—তার ওপর ভিত্তি করে একটি ৩ অঙ্কের সংখ্যা তৈরি হয়। এই সংখ্যাটিকেই ক্রেডিট স্কোর বলা হয়।
ভারতে মূলত CIBIL, Experian, Equifax এবং CRIF High Mark-এর মতো ক্রেডিট ব্যুরোগুলো এই স্কোর গণনা করে থাকে।
০২. ক্রেডিট স্কোরের অফিশিয়াল রেঞ্জ কত হয়? Official Credit Score Ranges
ক্রেডিট স্কোর সাধারণত ৩০০ থেকে ৯০০-এর মধ্যে গণনা করা হয়। আমাদের অফিশিয়াল পার্টনার ড্যাশবোর্ড এবং ব্যুরো রিপোর্ট অনুযায়ী এই রেঞ্জের সহজ হিসাব নিচে দেওয়া হলো:
🟢 ৭৫১-৯০০ (Excellent — অসাধারণ)
এটি হলো সবচেয়ে সেরা স্কোর। আপনার স্কোর ৭৫০ বা তার বেশি হলে দেশের যেকোনো বড় ব্যাংক আপনাকে খুব সহজেই এবং সবচেয়ে কম সুদে লোন বা ক্রেডিট কার্ড দিতে রাজি হয়ে যাবে ।
কিন্তু মনে রাখতে হবে ব্যাংক স্টেটমেন্ট ঠিক থাকতে হবে ,যদি ব্যাংক স্টেটমেন্ট ঠিক না থাকে আবেদন খারিজ হওয়ার চান্স বেশি।
🔵 ৭০১ – ৭৫০ (Very Good- খুব ভালো)
এটিও একটি বেশ ভালো স্কোর। এই রেঞ্জের মধ্যে থাকলে খুব বেশি ঝামেলা ছাড়াই লোন বা ক্রেডিট কার্ডের অ্যাপ্রুভাল বা অনুমোদন পাওয়া যায়।
🟡 ৬০১ – ৭০০ (Good- ভালো)
এই স্কোরটিকে মাঝারি ধরা হয়। এই অবস্থায় লোন পাওয়ার সুযোগ থাকলেও ব্যাংকগুলো অতিরিক্ত কিছু নথিপত্র (Documents) চাইতে পারে এবং সুদের হার সামান্য বেশি হতে পারে।
🔴 ৫২৬-৬০০ (Average- গড়)
৫০০-র নিচে স্কোর থাকার মানে হলো অতীতে লোন বা ইএমআই মেটাতে কোনো বড় গড়মিল বা দেরি হয়েছে। এই স্কোরে ব্যাংক সাধারণত লোন সরাসরি রিজেক্ট করে দেয়।
এই স্কোর রিপোর্ট EQUIFAX এর অনুসরণে দেওয়া ।
নিচের ইনফগ্রাফিক ইমেজে CIBIL, Experian, Equifax এবং CRIF High Mark এর সম্পূর্ণ গ্রাফ দেওয়া হলো -
লোন নেওয়ার আগে আরও দুটি বিশেষ অবস্থা জানা জরুরি:
আপনি যদি জীবনে প্রথমবার লোন বা কার্ডের জন্য আবেদন করে থাকেন, তবে কোনো স্কোর দেখাবে না (No credit score generated)। এদের লোন পাওয়ার জন্য বিশেষ ব্যাংকিং প্রসেস থাকে।
এর মানে হলো আপনার ক্রেডিট রিপোর্টটি অনেক পুরনো হয়ে গেছে। বর্তমান সঠিক আর্থিক যোগ্যতা যাচাই করার জন্য আপনাকে আবার নতুন করে ক্রেডিট স্কোর চেক করতে হবে (Credit score recheck is required)।
০৩. কেন ক্রেডিট স্কোর এত গুরুত্বপূর্ণ? Why is a Credit Score So Crucial?
আপনি যখন কোনো ব্যাংকে লোনের জন্য আবেদন করেন, ব্যাংক আপনার ক্রেডিট স্কোর দেখেই মূলত ৩টি বড় সিদ্ধান্ত নেয়:
লোন পাসের নিশ্চয়তা (Loan Approval Garantee)
ভালো ক্রেডিট স্কোর থাকলে ব্যাংক চোখ বন্ধ করে আপনার লোন বা ক্রেডিট কার্ডের অ্যাপ্লিকেশন পাস করে দেয়।
কম সুদের হার (Lowest Interest Rates)
যাদের ক্রেডিট স্কোর ৭৫০-এর উপরে থাকে, ব্যাংক তাদের সবচেয়ে কম সুদের হারে (Lowest Interest Rate) লোন অফার করে।
বেশি লোনের অ্যামাউন্ট (Higher Sanction Limit)
ভালো স্কোরের কারণে ব্যাংক আপনার ওপর ভরসা পায় এবং আপনার প্রয়োজন অনুযায়ী বড় অঙ্কের লোন পাস করতে দ্বিধা করে না।
CreditBondhu.in-এ।

